বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক সেবনের সময় ৯ শিক্ষার্থী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৭ জুন ২০২৫, ১৪:০৩আপডেট : ২৭ জুন ২০২৫, ১৪:০৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় ৯ শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মীরা। 

বুধবার (২৫ জুন) রাত ৮টায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ক্যান্টিনের ছাদে এবং কলা ঝুপড়ির পার্শ্ববর্তী ঝরনার কাছ থেকে তাদের ধরা হয়।

প্রক্টরিয়াল বডির সূত্রে জানা যায়, পৃথক দুটি গ্রুপে থাকা মোট ৯জনকে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় ধরা হয় । একটি গ্রুপে পাঁচ ও আরেক গ্রুপে চার জন ছিলেন। চার জনের গ্রুপটির একজন পোর্ট সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থী। দুই গ্রুপের মোট ৯ জনের মধ্যে ছয় জন ছাত্র, তিন জন ছাত্রী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজমুল হোসাইন বলেন, ‘বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর ধারাবাহিকতায় প্রক্টরিয়াল বডির নিয়মিত অভিযানে গতকাল পৃথক দুই স্থান থেকে মাদক সেবনরত অবস্থায় তাদের ধরা হয়। পরে ধৃত শিক্ষার্থীদের মুচলেকা নিয়ে কাউন্সেলিংয়ের জন্য তাদের নিজ নিজ বিভাগে পাঠানো হয়।’

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী