টেকসই মৎস্যখাত বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা সারাংশ জমা শুরু 

সিকৃবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২২, ২০:১৪আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২০:১৪

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলা তিন দিনব্যাপী সম্মেলনের জন্য গবেষণা সারাংশ জমা নেওয়া শুরু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সম্মেলনের ওয়েবসাইট ও গবেষণা সারাংশ জমাদান প্রক্রিয়ার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনের সব তথ্য ও গবেষণা সারাংশ জমা দেওয়ার প্রক্রিয়া ওয়েবসাইটে (icsf.sau.ac.bd) পাওয়া যাবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও সম্মেলনের আহবায়ক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু। সম্মেলনের আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. তরিকুল ইসলাম, ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, অন্যান্য অনুষদের ডিন ও প্রক্টরিয়াল বডি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষকরা।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার বলেন, ‘মাৎস্যবিজ্ঞান অনুষদের আয়োজনে টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ। ইতোমধ্যে একটি সম্মেলন আয়োজনের মাধ্যমে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে উঠেছে। গবেষণায় অগ্রগতির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্মেলন মুখ্য ভূমিকা রাখবে এবং একইসঙ্গে মৎস্যখাতকে টেকসই করতে গবেষণালব্ধ নানা জ্ঞান বিনিময়ের সুযোগ সৃষ্টি করবে।’

উল্লেখ্য, ২০১৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদ প্রথমবারের মতো টেকসই মৎস্যখাত শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। ওইবার মোট ১৪টি দেশের প্রতিনিধি তিন দিনব্যপী সম্মেলনে অংশ নেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম