কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্যাম্পাস প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ১৬:৫৩আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১৬:৫৩

ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কবি নজরুল কলেজের মূল ফটকে এবং ভিক্টোরিয়া পার্ক চত্বরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ও ‘আমার ভাই মেডিক্যালে কেন, প্রশাসন জবাব চাই' স্লোগান দিতে থাকে।

কলেজের ইতিহাস বিভাগের শিমূল আহমেদ বলেন, ‘ঢাকা কলেজে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে নিউমার্কেটের ব্যবসায়ীরা। পুলিশও রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে। শিক্ষার্থীদের ওপর এমন হামলার প্রতিবাদ জানাই।’

ইংরেজি বিভাগের শিক্ষার্থী তকিবুর হোসেন বাপ্পী জানান, ‘সামনে ঈদ। শিক্ষার্থীদের ক্যাম্পাস ছুটি দিলেই তারা বাড়ি যাবে। অথচ এই সময় তাদের ওপর হামলা হলো। আমরা এই হামলার বিচার চাই। দ্রুত বিচার না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।’

/এফএ/
সম্পর্কিত
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
কবি নজরুল কলেজে শিবিরের উদ্যোগে ছাত্রাবাসে পানির ফিল্টার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি