ডিবেট ফর ডেমোক্রেসি 

ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মে ২০২৬, ১৭:০৫আপডেট : ০২ মে ২০২৬, ১৭:০৫

ঢাকা কলেজ বিতর্ক ক্লাবকে হারিয়ে এটিএন বাংলার ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব।

শনিবার (২ মে) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল –‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নয়, বৈশ্বিক পরিস্থিতি জীবনযাত্রায় ব্যয় বৃদ্ধির প্রধান কারণ।’ এ প্রস্তাবে সরকার দল হিসেবে অংশ নেয় কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাব এবং বিরোধী দল হিসেবে ছিল ঢাকা কলেজ বিতর্ক ক্লাব। 

কবি নজরুল সরকারি কলেজের পক্ষে এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন কলেজ বিতর্ক ক্লাবের সহ-সভাপতি তাহমিনা আক্তার খুকুমণি, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক ফখরুল আজিজ, বিতর্ক ও কর্মশালা বিষয়ক সম্পাদক ইউশা বিন আলম এবং কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম। 

জয়ী বিতার্কিক ইউশা বিন আলম বলেন, ‘‘ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি অত্যন্ত আনন্দের। বিতর্ক ক্লাব আমার একটি পরিবার, এ পরিবারের অর্জনে যে সুখানুভূতি হয় তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এ চ্যাম্পিয়ন ট্রফি অর্জনে আমি নিজেও অংশীদ্বার। বিতর্ক ক্লাবের উত্তরোত্তর সফলতা কামনা করি।’’

জয়ের বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ বিতর্ক ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা জাকারিয়া বারি সাগর বলেন, ‘‘আমাদের ক্লাবের সবাই অসাধারণ বিতার্কিক। আজকের এ বিজয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আসিফ আলমগীর সাগরকে উৎসর্গ করা হয়েছে। তারও এ টিমের হয়ে বিতর্ক করার কথা ছিল। দুঃখজনক বিষয় হলো গতকাল (১ মে) রাতে তার বাবা ইন্তেকাল করেছেন।’’

/এএইচএস/এমএএল/
সম্পর্কিত
অক্সফোর্ড ইউনিয়ন কী, তারা কী কাজ করে
ভিয়েতনামের ট্রেন স্ট্রিটে ‘ছাইয়া ছাইয়া’ নাচ, ভারতীয় পর্যটকদের ভিডিও ঘিরে নিন্দার ঝড়
কবি নজরুল আমাদের জাতীয়তাবাদের পথিকৃৎ: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই মাঠে নামছেন মেসি 
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধেই মাঠে নামছেন মেসি 
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০, জীবিতদের খোঁজে স্বজনদের আর্তনাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০, জীবিতদের খোঁজে স্বজনদের আর্তনাদ
মাঠে নেমেছে স্পেন-উরুগুয়ে
মাঠে নেমেছে স্পেন-উরুগুয়ে
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
১০ দফা দাবি আদায়ে কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমাবেশ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
৬ গ্রুপের খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
মা ও তিন মেয়েকে হত্যা, অভিযুক্ত সেই ছেলেটির বিষয়ে যা জানা গেলো
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
হত্যাসহ ৩৫ মামলার আসামি কীভাবে জামিন পায়, পিপিকে মনিরুল
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’
‘রাশমিকা, হিন্দি সিনেমা তোমার জন্য নয়’