‘জীবনের দর্পণ আলোকচিত্র’ এ স্লোগানে ইউএপি ‘ল’ ফটোগ্রাফি ক্লাব আয়োজন করে ইন্টার ডিপার্টমেন্ট ফটো এক্সিবিশন-২০২২। ১৮ এপ্রিল শুরু হওয়া আয়োজনটি শেষ হয়েছে ২০ এপ্রিল। এতে ৩২২ শিক্ষার্থী অংশ নেন। সেরা ২০ জনের ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন ফার্মাসি বিভাগের মো. শাহরিয়ার। একই বিভাগের সোহাইন আহমেদ দ্বিতীয় এবং আমিত ঘোষ তৃতীয় স্থান অর্জন করেন। আহসান উল্লাহ, নবীউল হাসান নকীব, অনিক চন্দ্র, আনিসুল ইসলাম, গাজী সাফায়াত হোসেন, এম.কে. রাফিদ ইব্রাহিম, মো. আব্দুল্লাহ আল রিফাত, মো. ফাহাদ, মো. হিমেল মিয়া, মো. জিসান ইবনে আজাদ, মো. আব্দুল রব অনিক, নাদিরা আরমিনা, নাজিয়া আক্তার জেমি, সাম শাহরিয়ার, সাঈদ জুবায়েদ মো. মুবতাসিম, তামান্না আক্তার মিলি ও এস.এম. রোকনুজ্জামান উল্লেখযোগ্য সেরা প্রতিযোগী নির্বাচিত হন।
ফটো এক্সিবিশনের ছবি যাচাই-বাছাই ও বিচার কাজ সম্পাদন করেছে ফটোসাংবাদিক আর এ খান, সুদীপ্ত সালাম ও সাজ্জাদ হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রফেসর ড. এম এ বাকি খলিলি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের বিভাগীয় প্রধান এবং ডেপুটি ডিরেক্টর অব সেইলস ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। এ ছাড়াও ছিলেন ইউএপি ‘ল’ ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক নাজিয়া ওয়াহাব।









