জবি ছাত্রীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি

জবি প্রতিনিধি
১২ মে ২০২২, ১৬:৪৭আপডেট : ১২ মে ২০২২, ১৬:৪৭

 

 

কথিত প্রেমিকের বাসায় অসুস্থ হওয়ার পর প্রায় দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এ ছাত্রীর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তুলেছেন তার সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। এ সময় রহস্যজনক এই মৃত্যুকে আত্মহত্যা নয় বরং হত্যা বলে দাবি করে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তারা।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম বলেন, ‌বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই মারা যাওয়া ওই ছাত্রীর সঙ্গে আমার পরিচয়। তার কাছ থেকে বিতর্ক শিখেছি, একসঙ্গে বিতর্কও করেছি। তার মতো স্পষ্টভাষী, ব্যক্তিত্বসম্পন্ন, আত্মবিশ্বাসী ও মেধাবী শিক্ষার্থী কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না, আমি বলছি তাকে হত্যা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজু বলেন, আমাদের সিনিয়র আপুর চিকিৎসায় আর্থিক সহযোগিতার জন্য আমরা যেভাবে সবাই এগিয়ে এসছিলাম, তেমনিভাবে এই মৃত্যুর রহস্য উদঘাটনেও আমরা সবাই এক থাকবো। 

শাখা ছাত্রফ্রন্টের সহসভাপতি সুমাইয়া ইসলাম সোমা বলেন, জবি ছাত্রীর রহস্যজনক মৃত্যু ধামাচাপা না পড়ুক। তদন্ত করে বের করা হোক কি কারণে তার মৃত্যু হয়েছে। এ নিয়ে এখনও মামলা হয়নি, তার পরিবারও চুপ। সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিতে তার পরিবারকে এগিয়ে আসার প্রয়োজন। 

উল্লেখ্য, জবির ওই ছাত্রীর মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। গত ২৪ এপ্রিল কথিত প্রেমিকের বাসায় অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ৮ মে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর, জবির আইন বিভাগের শিক্ষার্থী শাকিলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ধর্মান্তরিত করে এই শিক্ষার্থীকে বিয়ে করেন তিনি। অবশ্য ওই ছাত্রীর বন্ধুদের দাবি, শাকিলের দেওয়া অতিরিক্ত মানসিক চাপ তাকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করে। 

/টিটি/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম