গ্রীষ্মকালীন ছুটি বাতিল চায় ইবি ছাত্র ইউনিয়ন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
১৮ মে ২০২২, ১৬:৫৫আপডেট : ১৮ মে ২০২২, ১৬:৫৫

গ্রীষ্মকালীন ছুটি বাতিল চেয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়ন। বুধবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দিয়েছেন ছাত্র ইউনিয়নের নেতারা। এছাড়া একই দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন শিক্ষার্থীরা।

একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, ১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ১৩ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ৪ জুন থেকে ১২ জুন পর্যন্ত নয় দিন দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের দাবি, করোনা মহামারির কারণে প্রায় দুই বছর শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল। যার ফলে সেশন জটের মুখোমুখি হয়েছেন শিক্ষার্থীরা। গত রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে প্রায় এক মাস ক্যাম্পাস বন্ধ ছিল। এছাড়া সামনে ঈদুল আজহা উপলক্ষে ছুটি রয়েছে। এ অবস্থায় গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে একাডেমিক কার্যক্রমের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব।

ইবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিজুল হক পিয়াস বলেন, করোনার কারণে দীর্ঘ বন্ধে শিক্ষা কার্যক্রমের যে ছন্দপতন হয়েছে, তারপর আবার গ্রীষ্মকালীন ছুটি আরও বাড়তি চাপ তৈরি করবে। তাই আমরা এই ছুটি বাতিলের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দিয়েছি।

অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক।বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
ঘরের হাঁড়িপাতিলের সঙ্গে কম্বল-বালিশও নিয়ে গেলো চোরেরা
আজ থেকে ঈদের ছুটি শুরু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম