চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ পেলো জাবি 

জাবি প্রতিনিধি
১৯ মে ২০২২, ২১:০৮আপডেট : ১৯ মে ২০২২, ২১:১৩

২০২২-২৩ অর্থবছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জন্য ২৭৯ কোটি ১৩ লাখ টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি চতুর্থ সর্বোচ্চ বরাদ্দ। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাদ্দের শীর্ষে রয়েছে এবং সবচেয়ে কম পেয়েছে শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। 

বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সবচেয়ে কম পেয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গত সোমবার (১৬ মে) ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগমের সভাপতিত্বে ১৬২তম পূর্ণ কমিশন সভায় এই বরাদ্দ অনুমোদন পায়।

সভায় দেশের ৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার ৪৪৪ কোটি চার লাখ টাকার বাজেট চূড়ান্ত করে ইউজিসি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালন ব্যয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ছয় হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকা। আর ৪০টি প্রকল্পের অনুকূলে চার হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট পাবে বিশ্ববিদ্যালয়গুলো। 

ইউজিসির দেওয়া বরাদ্দের সঙ্গে নিজস্ব আয় যুক্ত করে নিজ নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রীয় বাজেট প্রণয়ন করবে বিশ্ববিদ্যালয়গুলো।

এছাড়া সভায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে ইউজিসির জন্য ৭১ কোটি ৬৭ লাখ টাকার বরাদ্দ অনুমোদন হয়। সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। সভায় ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসি অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনের ডিন অধ্যাপক সুফিয়া বেগম এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান পূর্ণ কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম