বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ বরাদ্দ পেলো শাবি

  শাবি প্রতিনিধি
২২ মে ২০২২, ১৫:৫৩আপডেট : ২২ মে ২০২২, ১৫:৫৩

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ২০২২-২৩ অর্থবছরে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি নতুন অর্থবছরে ইউজিসি কর্তৃক ১৬২ কোটি ২৭ লাখ টাকার বরাদ্দ পেয়েছে। এটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮ম সর্বোচ্চ বরাদ্দ।  

শনিবার (২১ মে) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।

রেজিস্ট্রার জানান, ইউজিসিতে আমরা একটা বাজেট পেশ করি। ইউজিসি আমাদের বাজেটের আলোকে বরাদ্দ দিয়েছে। নতুন অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের বাজেট হবে, যা ইউজিসির অনুমোদিত বাজেটের সঙ্গে সমন্বয় হবে। ইউজিসির অনুমোদিত বাজেটের থেকে বিশ্ববিদ্যালয়ের বাজেট কম-বেশি হতে পারে।  

জানা যায়, গত ১৬ মে ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজ বেগমের সভাপতিত্বে ১৬২তম সভায় দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ১০ হাজার ৪৪৪ কোটি ৪ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এর মধ্যে ছয় হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব বাজেট ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০টি উন্নয়ন প্রকল্পে চার হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
উচ্চশিক্ষায় বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে মালয়েশিয়ার সহযোগিতা চায় ইউজিসি
আশ্বাসে থেমে আছে ইউজিসি, সম্পূরক বৃত্তির টাকা পাননি জবি শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক