জাবি সাংবাদিক সমিতির নেতৃত্বে বেলাল-আজাদ

জাবি প্রতিনিধি
২৯ মে ২০২২, ১০:১৯আপডেট : ২৯ মে ২০২২, ১০:১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২২ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আজকের পত্রিকার জাবি প্রতিনিধি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের আলকামা আজাদ নির্বাচিত হয়েছেন।

বেলাল হোসেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬ ব্যাচের এবং আলকামা আজাদ একই ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী।

শনিবার (২৮ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। এর আগে সকাল ৯টায় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

অন্য পদে বিজয়ীরা হলেন—সহ-সভাপতি মার্কেটিং বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বল (দৈনিক ইত্তেফাক), যুগ্ম-সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের ৪৭ ব্যাচের শাহাদাত হোসেন (নিউ এইজ), কোষাধ্যক্ষ বাংলা বিভাগের ৪৭ ব্যাচের ইমরান হোসাইন (মানবজমিন), দফতর ও প্রকাশনা সম্পাদক সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭ ব্যাচের ফারুক হোসেন (দেশ রূপান্তর)।

এছাড়া কার্যকরী সদস্য পদে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহমান খান সার্জিল (নিউজবাংলা২৪ডটকম), একই ব্যাচের ইংরেজি বিভাগের মেহেদি মামুন (দ্য নিউ নেশন) এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আব্দুল মান্নান (সময় ট্রিবিউন) নির্বাচিত হয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে তালা দিলেন শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা তদন্তে কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম