লিফটে আটকা পড়লেন ২ শিক্ষার্থী, আধাঘণ্টা পর উদ্ধার

হাবিপ্রবি প্রতিনিধি
৩০ মে ২০২২, ০৮:৫১আপডেট : ৩০ মে ২০২২, ০৮:৫১

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে লিফটে আটকে পড়ার আধাঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রবিবার (২৯ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ ভবনে এই ঘটনা ঘটে।

লিফটে আটকে পড়া বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাহফুজা পারভিন বলেন, ‘ক্লাস শেষে ওয়াজেদ ভবনের পাঁচতলা থেকে নিচতলায় নামতে আমরা লিফটে উঠি। লিফটে মোট দুই জন ছিলাম। পাঁচতলা ও চারতলার মাঝামাঝি এসে হঠাৎ করে লিফটে আটকে পড়ে এবং এটি আর কোনো কাজ করছিল না। আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং ভয় হচ্ছিল, লিফট যেন আবার ছিঁড়ে নিচতলায় পড়ে না যায়। আমরা লিফটে থাকা হেল্প বাটনে ক্লিক করলে বাইরে এলার্ম বেজে ওঠে এবং খোঁজ পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের উদ্ধারে এগিয়ে আসে।’

ভুক্তভোগী ওই শিক্ষার্থী আরও জানান, ‘আমরা লিফটে প্রায় ৩০ মিনিট আটকে ছিলাম। সেই সময় মনের মধ্যে অনেক ভয় কাজ করছিল। লিফট থেকে নেমে শুনতে পাই, আমাদের পাশের লিফটটিও হঠাৎ করে অচল হয়ে পড়েছিল।’

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের লিফটে হঠাৎ করেই এমন সমস্যা দেখা দিয়েছে। এতে আমরা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো লিফট আটকে পড়ার ঘটনা ঘটেছে। লিফট সিস্টেম হ্যাং হওয়ায় সাময়িক সময়ের জন্য লিফট দুটি বন্ধ হয়ে গিয়েছিল।’ 

শিক্ষার্থীদের উদ্ধার করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বন্ধ করে পুনরায় চালু করার পর লিফট দুটি কাজ করতে শুরু করে এবং এরপর তারা সুস্থভাবে বের হয়ে আসেন।’

তিনি আরও বলেন, ‘প্রতি দুই মাস পরপর লিফট দুটি সার্ভিসিং করা হয়। তারপরও কেন এ ধরনের ঘটনা ঘটেছে তা খুঁজে বের করা হবে। আমি ইঞ্জিনিয়ারিং শাখায় কথা বলবো এবং এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে বলবো।’

/এসএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম