‘এ পরীক্ষা যেন বাবা-মায়েরও’

ঢাবি প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১১:১৩আপডেট : ০৪ জুন ২০২২, ১১:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষা চলছে। শুক্রবার (৩ জুন) বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে এবারে ভর্তি পরীক্ষা। আজ শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হচ্ছে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা।

এই ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের পথে এগিয়ে যাওয়ার অন্যতম সিঁড়ি। গত ১২ বছর ধরে লব্ধ জ্ঞান, পরিশ্রমে লালিত স্বপ্ন বাস্তবায়নের দ্বার। এই স্বপ্নের ক্যাম্পাসে একটি আসন দখল করতে রাতদিন পরিশ্রম করছেন স্বপ্ন দেখা শিক্ষার্থীরা। তাদের এই স্বপ্ন পূরণে অন্যতম সারথি বাবা-মা।

ভর্তি পরীক্ষা কেন্দ্রে সন্তানদের স্বপ্ন রথের সিঁড়িতে এগিয়ে দিতে এসেছেন তারা। নিজেদের সবটুকু দিয়ে মঙ্গল চান সন্তানের। চাওয়া একটাই, ‘সন্তান যেন থাকে দুধে ভাতে’। 

‘এই ভর্তি পরীক্ষা শুধু সন্তানের নয়, বাবা-মায়েরও’, বললেন সাভার থেকে আসা এক অভিভাবক মুর্শেদ ইমতিয়াজ। তিনি বলেন, ‘সন্তানরা পরীক্ষায় বসলে অভিভাবকরাও চিন্তায় থাকেন। সন্তানদের প্রতি দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম, বাবা-মায়ের দায়িত্ব কতটুকু পালন করতে পারলাম! দিক নিদর্শনা ঠিক মতো দিতে পারলাম কিনা, সব মিলিয়ে ভাগ্য যেন সহায় হয়।'

উত্তরা থেকে বসা এক অভিভাবক সায়েরা আহমেদ বলেন, ‘দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান এটি। আমাদেরও স্বপ্ন সন্তান যেন এখানে পড়তে পারে, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আমাদের এই প্রত্যাশা। সন্তানও চেষ্টা করছে। আশা করছি সে ভালো করবে। বাকিটা আল্লাহর ওপর ভরসা।'

শিক্ষার্থীদের কাছে দিনটি স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দিন। এতদিনের শ্রম ও সাধনা বাস্তবতার যেন মুখে এই তাদের প্রত্যাশা। ঢাকার গাজীপুর কলেজ থেকে পরীক্ষা দিতে আসা আনোয়ার নাহিদ বলেন, ‘ছোট বেলার লালিত স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়বো। আজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার দিন, স্বপ্নপূরণের মাহেন্দ্রক্ষণ। আশা করছি ভলো করবো।'

বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মারিয়া তাবাসসুম বলেন, ‘অনেক অপেক্ষা ও পরিশ্রমের শেষে স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। প্রস্ততিও নিয়েছি ভালোভাবে, আশাবাদী ভালো কিছু হবে।’

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম