সীতাকুণ্ডের ঘটনায় দোষীদের বিচার ও ক্ষতিপূরণ দাবি ছাত্র ফেডারেশনের

ঢাবি প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১৬:৩৩আপডেট : ০৬ জুন ২০২২, ১৬:৩৩

সীতাকুণ্ডের ঘটনার তদন্ত করে দোষীদের বিচার ও নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

সোমবার (৬ জুন) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে ৪১ নিহত ও প্রায় চার শতাধিক আহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

নেতারা এই ভয়াবহ বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সংগঠনের নেতা-কর্মীদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশগ্রহণেরও নির্দেশনা দেন।

বিবৃতিতে জানানো হয়, বিস্ফোরণে হতাহতদের সহযোগিতা ও খোঁজ-খবর নিচ্ছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চট্টগ্রাম মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক আরিফ উদ্দীন বলেন, ‘আহতদের জন্য রক্তসহ আণুষাঙ্গিক সহযোগিতা প্রয়োজন। যারা আশেপাশে আছেন, তাদের এগিয়ে আসার আহ্বান জানাই।’

পৃথক বিবৃতিতে মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানিয়ে নেতারা বলেন, ‘সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। সিন্ডিকেট রুখতে ব্যর্থ হওয়ার জনগণের নাভিঃশ্বাস উঠেছে। গার্মেন্টস শ্রমিকরা যখন বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন, তখন তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ার নিন্দা ও প্রতিবাদ জানাই।’

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক