শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২০:০৯আপডেট : ০৯ জুন ২০২২, ২০:৩৭

শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জাতীয় আয়ের আট শতাংশ বরাদ্দের দাবিতে সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার (৯ জুন) বিকাল ৩টায় সংগঠনের একটি মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে। এ সময় শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ, গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধিসহ ক্রমবর্ধমানভাবে শিক্ষা সরঞ্জামের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং শিক্ষা সরঞ্জামের দাম কমানোর দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ এবং জাতীয় আয়ের আট শতাংশ বরাদ্দের দাবিতে আন্দোলন করে আসছি। এই দাবি শুধু ছাত্র ইউনিয়নের নয়, এটা সাধারণ শিক্ষার্থীদের দাবি। কিন্তু অতীতে কোনও সরকারই শিক্ষার্থীদের কথা ভেবে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়নি, বর্তমান সরকারের ক্ষেত্রেও সেটাই ঘটছে। আগামী বাজেটে এসব বিষয় মাথায় রেখে বরাদ্দ নিশ্চিতের দাবি জানাই।’

সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, ‘বিজ্ঞান-প্রযুক্তি ও তথ্য খাতকে আলাদা করে স্বতন্ত্রভাবে শিক্ষা খাতে ১৬ শতাংশ বরাদ্দ দিতে হবে। আগামী দিনে শিক্ষা বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের লক্ষে ২০২২-২৩ অর্থবছরে ১৬ শতাংশ বরাদ্দের দাবি জানাই।’

সমাবেশে আরও ছিলেন– কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, ঢাকা মহানগর সংসদের সভাপতি শাহরিয়ার ইব্রাহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক শাওন বিশ্বাস, ময়মনসিংহ জেলা সংসদের সভাপতি বাহাউদ্দীন শুভ, সিলেট জেলা সংসদের সহ-সভাপতি হাসান বক্ত চৌধুরী, পিরোজপুর জেলা সংসদের সভাপতি ইমন চৌধুরী প্রমুখ।

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম