হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি মুবাশ্বির, সম্পাদক মাসুদ

হাবিপ্রবি প্রতিনিধি
১১ জুন ২০২২, ১৮:৪৯আপডেট : ১১ জুন ২০২২, ১৮:৪৯

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মুবাশ্বির ও সাধারণ সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। 

আব্দুল্লাহ আল মুবাশ্বির বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী এবং মাসুদ রানা পরিসংখ্যান বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (১১ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সমিতির অফিস রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার। নির্বাচন কমিশনার হিসেবে সমিতির সাবেক সভাপতি মো. মিরাজুল আল মিশকাত ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান দায়িত্ব পালন করেন।

কার্যনির্বাহী পরিষদের ১১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

নির্বাচনে সহ-সভাপতি পদে মো. আবু সাহেব (দৈনিক সকালের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান (বিজনেস বাংলাদেশ), সাংগঠনিক সম্পাদক পদে মো. তানভির আহমেদ (একুশে টেলিভিশন), দফতর সম্পাদক পদে যোবায়ের ইবনে আলী (দৈনিক ইত্তেফাক) অর্থ সম্পাদক পদে আহনাফ শাহরিয়ার সোহাগ (সংবাদ সারাবেলা) এবং প্রচার ও প্রকাশনা পদে মো. গোলাম ফাহিমুল্লাহ (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হন।

এছাড়া কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন তানভীর হোসাইন (নয়া শতাব্দী), রুবাইয়াদ ইসলাম (বাংলাভিশন) ও মশিউর রহমান (সময় ট্রিবিউন)

উল্লেখ্য, ২০১৭ সালের ১৭ নভেম্বর যাত্রা শুরু করে হাবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা, সাফল্য এবং সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ে সহায়ক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে। প্রতি বছর সংগঠনটির নতুন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম