‘বিশ্ববিদ্যালয় যেখানে প্রকৃত চরিত্র হারাচ্ছে, সেখানে কীসের র‍্যাংকিং?’

রাবি প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৫:৩৪আপডেট : ১৩ জুন ২০২২, ১৫:৩৪

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং নিয়ে বেশ আলোচনা হচ্ছে। যেখানে বিশ্ববিদ্যালয় তার প্রকৃত চরিত্র হারাচ্ছে, সেখানে কীসের র‍্যাংকিং? দীর্ঘ ২০ বছর ধরে একই চোতা পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। সেই চোতা পড়াতে পড়াতে লাল হয়ে গেছে। শিক্ষার্থীরা এসব বিষয়ে কথা বললে শিক্ষকরা বলেন, ‌‘নম্বর কার হাতে সেটা নিশ্চয় জানো’। এভাবে দেশের শিক্ষার মান দিন দিন খুবই নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে। 

সোমবার (১৩ জুন) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলে ছাত্রলীগের সিট বাণিজ্যের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে হলের আবাসিক শিক্ষার্থীদের হয়রানি ও নিপীড়ন বন্ধ এবং শিক্ষাঙ্গনে নৈরাজ্য বন্ধের দাবি জানান তারা। 

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আমরা এখন কেবল কিছু কংক্রিটের অবকাঠামো নিয়ে আছি। যেখানে বিল্ডিং আছে, গাড়ি আছে, আইন আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় নাই। নিয়মিত ক্লাস হয় না, অথচ সান্ধ্যকালীন ক্লাস ঠিকই হচ্ছে। গবেষণা নিয়ে কথা হচ্ছে, অথচ শিক্ষকরা তো ঠিকমতো ক্লাসই নেন না।’

পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অধিকাংশ বৈধ শিক্ষার্থীরা সিট পাচ্ছেন না। আবার যারা পাচ্ছেন তাদের বড় অঙ্কের চাঁদা দিতে হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের অধিকার বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ে যদি ৫০ জন প্রতিবাদী শিক্ষক থাকতো, তাহলে মনে হয় কেউ এসব অনিয়ম করে পার পেতো না।’
 
র‍্যাংকিংয়ের বিষয়ে তিনি বলেন, ‘যেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে আত্মীয়তা, আঞ্চলিকতা, রাজনৈতিক বিবেচনায়, সেখানে র‍্যাংকিংয়ের আশা করেন কীভাবে? চেতনার কথা বলে এসব অনিয়ম করা হচ্ছে, যা মূলত চেতনারই অবমাননা।’

মানববন্ধনে অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্ল্যা, সাংবাদিক জামাল কাদরী, আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাকিব হাসান প্রমুখ। কর্মসূচিতে বিভিন্ন বিভাগের ২৫-৩০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম