ইবিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু

ইবি প্রতিনিধি
০৯ জুলাই ২০২২, ২২:৩৫আপডেট : ০৯ জুলাই ২০২২, ২২:৩৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি আবেদন শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে ৩১ জুলাই পর্যন্ত। এছাড়া আগামী ৩০ আগস্টের মধ্যে ভর্তিচ্ছুদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই শিক্ষাবর্ষে ৩৬টি বিভাগে ৩০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

শনিবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের (আইএডি) পরিচালক প্রফেসর ড. শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবেদন ফরম অফিস চলাকালে অথবা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে পূরণ করে বিজ্ঞপ্তিতে দেওয়া আইএডির অফিসিয়াল ই-মেইলে পাঠাতে বলা হয়েছে। 

জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) বিদেশি শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্র ২০২০ সালের আগে বারো বছরের শিক্ষা (ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা অথবা সমমানে এ-লেভেল বা ও-লেভেল) সম্পন্ন করতে হবে। উভয়ক্ষেত্রেই সিজিপিএ ৩ দশমিক ৫, (৫ এর মধ্যে) ৩ (৪ এর মধ্যে) অথবা ৭০ শতাংশ নম্বর থাকতে হবে। ভর্তিচ্ছুদের কোনও বিষয়ে ‘ডি’ গ্রেড থাকলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, সোমালিয়া, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া থেকে শিক্ষার্থীদের ভর্তি নেবেন। ভর্তির পর ছাত্ররা দুটি ও ছাত্রীরা একটি হলে আবাসিক সুবিধা পাবেন।

উল্লেখ্য, ভর্তির আবেদন, প্রক্রিয়া, ভর্তিসহ অন্যান্য ফি’র যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে। এছাড়া যেকোনও বিষয়ে জানতে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
‘হয় ফাঁসিতে ঝুলবো, না হয় আইন হাতে তুলে গুপ্ত শিবিরকে হত্যা করবো’
কর্মচারীর হাতে শিক্ষিকা খুন বিধি উপেক্ষা করে দেড় শতাধিক চুক্তিভিত্তিক নিয়োগ 
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান