ক্যাম্পাসে শাবি শিক্ষার্থী খুন: বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলা

শাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ১১:২৬আপডেট : ২৬ জুলাই ২০২২, ১১:৪০

দুর্বৃত্তের ছুরিকাঘাতে ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী বুলবুল আহমেদ নিহতের ঘটনায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় অজ্ঞাত একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান। 

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ, সন্দেহভাজন বহিরাগত তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে গতকাল সোমবার রাতেই হত্যাকারীদের দ্রুত আটক করে বিচারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিল গোলচত্বর থেকে শুরু হয়ে এক কিলো, মূল ফটক, লেডিন হলের সম্মুখ ঘুরে প্রক্টর অফিসের সামনের অবস্থান নেন তারা। পরে প্রক্টোরিয়াল বডির সঙ্গে গভীর রাত পর্যন্ত আলোচনা চলে। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বুলবুলের হত্যাকারীকে অবিলম্বে আটক, বুলবুলের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে সিসিটিভি ও নিরাপত্তাকর্মী বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। 

প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সাড়ে ৭টার দিকে শাবি ক্যাম্পাসের অভ্যন্তরে গাজী কালুর টিলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। ওই শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ। তিনি লোক-প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুলবুলের বাড়ি নরসিংদীর বেলানগরে।

বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে ছাত্রলীগ নেতা আশরাফ কামাল আরিফের অনুসারী ও বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের বি ব্লকের ২১৮ নম্বর রুমের থাকতেন। দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী নিহতের ঘটনায় রাতেই বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে বিক্ষোভ মিছিলটি এক কিলো হয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবস্থান নেয়। এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ প্রত্যাহার করেন এবং আজ মঙ্গলবার দুপুরে আবারও মানববন্ধনের ঘোষণা দিয়েছেন। 

/ইউএস/
সম্পর্কিত
নিখোঁজের ৫ ঘণ্টা পর শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মোবাইল নম্বর অনলাইনে ছড়িয়ে দেওয়ায় একজন আটক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের ফেসবুক পোস্টে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম