মাথায়-হাতে ব্যান্ডেজ লাগিয়ে আরেকজনের ভর্তি পরীক্ষা দিতে এলেন চিকিৎসক

রাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ২৩:১৭আপডেট : ২৬ জুলাই ২০২২, ২৩:৩৬

মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ লাগিয়ে অসুস্থ সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন এক চিকিৎসক। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফটে তাকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখিয়ে জেলে পাঠানো হয়।

ওই ব্যক্তির নাম ডা. সমের রায়। তিনি খুলনা মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র এবং খুলনার একটি বেসরকারি মেডিক্যাল কলেজের প্রভাষক দাবি করেছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর।

জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাহাত আমিন নামের একজনের হয়ে তিনি প্রক্সি দিতে এসেছিলেন। তার মাথায়, নাকে ও হাতে ব্যান্ডেজ পরা ছিল। তাকে আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক দফতরে থাকা চিকিৎসক গিয়ে দেখেও আসেন।’

তিনি বলেন, ‘তিনি খুলনার একটি মেডিক্যাল কলেজের প্রভাষক বলে দাবি করেছেন। তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে যার হয়ে প্রক্সি দিতে এসেছিলেন সেই রাহাত আমিনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, তার আগে এ দিন আরও তিন জন প্রক্সি দিতে এসে আটক হয়েছেন। তাদেরকেও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম