গল্প-আড্ডা-স্মৃতিচারণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ১৮ বছর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২২, ২৩:৩০আপডেট : ২৯ জুলাই ২০২২, ২৩:৩১

সবার জন্য সুশিক্ষা নিশ্চিতের ব্রত নিয়ে যাত্রা শুরু করা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি পার করছে প্রতিষ্ঠার ১৮ বছর। দেশের তরুণ প্রজন্মের জন্য শিক্ষার মান নিশ্চিত করে তুলনামূলক কম খরচে দেশের কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন সৃষ্টি করে পাঠদান করে আসছে বিশ্ববিদ্যালয়টি।

প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার কৃষিবিদ ইনস্টিটিউটশনে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকদের নিয়ে মিলনমেলার আয়োজন করা হয়।

পুরনো দিনের স্মৃতিচারণ, বন্ধু-বান্ধবদের চিরচেনা আড্ডা, গান, গল্পে মুখর হয় অনুষ্ঠান প্রাঙ্গণ। সাবেকদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ও বাড়তি মাত্রা যোগ করে অনুষ্ঠানে।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দেশের সাড়া জাগানো ব্যান্ড চিরকূটসহ প্রখ্যাত সঙ্গিতশিল্পী তনু চৌধুরী, দিপেন মহাজনসহ অন্যরা।

শিক্ষার্থী, শিক্ষকসহ অতিথিরা উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উক্ত ঈদ পুনর্মিলনীতে শিক্ষার্থীদের প্রধান আকর্ষণ ছিল র‌্যাফেল-ড্র যার প্রথম পুরস্কার একটি ব্রান্ড নিউ মোটরসাইকেল। আরও ১৪টি উল্ল্যেখযোগ্য পুরস্কার ছিল।

অনুষ্ঠানের প্রথমাংশে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মো. ইকবাল আনোয়ার সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম