রাবির আইন বিভাগ: ৮ মাসেও হয়নি ফল প্রকাশ 

রাবি প্রতিনিধি
১৮ আগস্ট ২০২২, ২০:২২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২০:২২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে গত ডিসেম্বরে। পরীক্ষা শেষের আট মাস পেরিয়ে গেলেও ফল প্রকাশ হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা রয়েছে। এদিকে ফল প্রকাশে দেরি হওয়ায় সেশনজটের শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ পরীক্ষা কমিটির সভাপতির উদাসিনতার কারণে ভোগান্তির সৃষ্টি হয়েছে। 

বিভাগ সূত্রে জানা যায়, গত বছরের ২১ অক্টোবর ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ওই বছরের ১৮ নভেম্বর। সর্বশেষ ভাইভা হয় ১ ডিসেম্বর। দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির সভাপতি ছিলেন অধ্যাপক হাসিবুল আলম প্রধান। তিনি আইন বিভাগেরও সভাপতি। তবে পরীক্ষা শেষ হওয়ার আট মাস কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি।

বিভাগের শিক্ষার্থীরা জানান, ভাইভা শেষ হওয়ার কয়েক মাস পর তারা ফল প্রকাশের বিষয়ে অধ্যাপক হাসিবুল আলম প্রধানের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই সময় বিভাগের সভাপতি শিক্ষার্থীদের রোজার ঈদের পর ফল প্রকাশ হবে বলে জানান। তবে ঈদের পর তিনি জানান বিভিন্ন কোর্সের শিক্ষকরা খাতা জমা না দেওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। 

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা বিভাগের সভাপতির সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তিনি বলেছিলেন বিভিন্ন কোর্সের শিক্ষকরা খাতা জমা না দেওয়ায় ফল প্রকাশ করা যাচ্ছে না। তবে কোর্স শিক্ষকরা তখন জানান তারা খাতা জমা দিয়েছেন। তখন সভাপতি জানান, রোজার ঈদের পরে রেজাল্ট দেওয়া হবে। পরে জানানো হয় কোরবানির ঈদের পরে রেজাল্ট দেওয়া হবে। এভাবে আমাদের ঘোরানো হচ্ছে। 

বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক আব্দুল হান্নান বলেন, ‘অধ্যাদেশ অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফল প্রকাশ করতে হবে।’

ফল প্রকাশে দেরি হওয়ার কারণ জানতে চাইলে বিভাগের সভাপতি ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান বলেন, ওই বর্ষের শিক্ষার্থীদের খাতা দেখার দায়িত্বে থাকা বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ ছিলেন। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে সব খাতা হাতে পেয়েছি। এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম