গুচ্ছের ‘সি’ ইউনিটের পরীক্ষা আজ, এক আসনের বিপরীতে ১৪ পরীক্ষার্থী

জবি প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ০৬:১৮আপডেট : ২০ আগস্ট ২০২২, ০৬:১৮

গুচ্ছভুক্ত দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে বাণিজ্য বিভাগে (‌‘সি’ ইউনিট) শিক্ষার্থী ভর্তির পরীক্ষা শনিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীন পরীক্ষা নেওয়া হবে। এবার ‘সি’ ইউনিটের প্রায় তিন হাজার ৭০টি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ জন ভর্তিচ্ছু। এরমধ্যে ঢাকার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষায় বসবেন ১৮ হাজার ২৫ জন ভর্তিচ্ছু। ভর্তি কমিটি সূত্র এসব তথ্য জানিয়েছে। 

সূত্র আরও জানায়, এবার ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসের দুই উপকেন্দ্রে পরীক্ষা দেবেন ১৮ হাজার ২৫ জন ভর্তিচ্ছু। উপকেন্দ্র দুটি হলো ঢাকার কাকরাইলে অবস্থিত উইল্‌স লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এছাড়া কুমিল্লা ও রাঙামাটি বিশ্ববিদ্যালয়েও দুটি করে উপকেন্দ্র রয়েছে।

গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নাছিম আখতার বলেন, ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থী ৪২ হাজার ১১০ জন। ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা, রাঙামাটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি করে উপকেন্দ্র রয়েছে।  ওয়েবসাইটে আসন-বিন্যাস প্রকাশিত হয়েছে।’

পরীক্ষার সমন্বয়কারী ও জবির বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা বলেন, ‘১৮ হাজার ২৫ জন শিক্ষার্থী ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন৷ যা মোট আবেদনকারীর প্রায় ৪৩ শতাংশ। পরীক্ষা চলাকালে সার্বক্ষণিক নজর রাখা, অসদুপায় অবলম্বন এড়াতে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখা, সন্দেহজনক হলে চেক করাসহ বেশ কিছু বিষয়ে অবগত করা হয়েছে।’

উল্লেখ্য,  এর আগে ৩০ জুলাই ‘এ’ ও ১৩ আগস্ট ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি ইউনিটের ফলাফলই ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি ২২ এপ্রিল
জবিতে ষষ্ঠ মেধাতালিকা প্রকাশ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম