নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীকে বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি
২১ আগস্ট ২০২২, ১৬:৪৯আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৬:৪৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন শিক্ষাবর্ষের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার নার্গিস আক্তার হেলালী স্বাক্ষরিত এক অফিস আদেশে এমন তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- ব্যবসায় প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের একজন, আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের একজন, পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন জন এবং পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের একজন। এর মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীকে এক বছর এবং বাকিদের ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শৃঙ্খলা বোর্ডের সদস্য অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ওই ছয় শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বগুড়ার সেই এনসিপি নেতাকে টিটিসি থেকে বহিষ্কার
জিয়ার মৃত্যুবার্ষিকীতে অশ্লীল নৃত্য, সভাপতি-সম্পাদক বহিষ্কার
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম