বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা সংকলন ‘মহাকালের তর্জনী’র মোড়ক উন্মোচন

ঢাবি প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ২২:৫৬আপডেট : ৩১ আগস্ট ২০২২, ২২:৫৬

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ১৫০ জন কবির কবিতা সংকলন 'মহাকালের তর্জনী: বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত কবিতা' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) বিকাল ৪টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কামাল চৌধুরী সম্পাদিত বইটির প্রকাশনা উৎসবে মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, কামাল চৌধুরীর এই বইয়ে বঙ্গবন্ধুর পুরো জীবনকে সংক্ষেপে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। আমাদের জাতিরাষ্ট্রের স্রষ্টা শেখ মুজিবকে নিয়ে কী করে কবিতা লেখা হলো, কবে থেকে লেখা হলো, কী সেই কবিতা, কবে প্রকাশিত হলো— সমস্ত কিছু বইটিতে যেভাবে উঠে এসেছে, এটি সবার জন্য একটি জরুরি দলিল। এসময় দীপু মনি বইয়ে সংকলিত কয়েকটি কবিতা পাঠ করেন।

সভাপতির বক্তব্যে শেখ মুজিবুর রহমানকে কাব্যের মাধ্যমে জানতে 'মহাকালের তর্জনী'কে সেরা সম্পদ বলে উল্লেখ করেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে বইটির সম্পাদক কামাল চৌধুরী বলেন, বইটিতে ১৫০ জন কবির কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে ২৭ জন পশ্চিম বাংলার। বইটিতে কলকাতার কবি বনফুল থেকে শুরু করে ৯০ এর দশক পর্যন্ত কবিদের কবিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। বইটি বঙ্গবন্ধুকে নিয়ে ইতোপূর্বে প্রকাশিত কবিতার সংকলন থেকে একটু ভিন্ন মাত্রার বলে উল্লেখ করেন তিনি।

কথাশিল্পী আনিসুল হক বইটিকে কামাল চৌধুরীর অন্যতম ভালো কাজের একটি উল্লেখ করে বলেন, এই সংকলনটি পড়বার জন্য, অবসর সময়ে মনটা ভালো করার জন্য, একটু শিল্পের সুষমা লাভ করার জন্য, জেগে ওঠার জন্য সকলের সংগ্রহ করা উচিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন। এতে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক মাসুদুজ্জামান, নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু৷

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম