ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে ইবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৮:২০

শিক্ষক নিয়োগ, শ্রেণিকক্ষ সংকট ও ল্যাব সহায়ক নিয়োগের দাবিতে বিভাগে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে এই কর্মসূচি পালন করছেন তারা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থানে রয়েছেন তারা। এর আগে সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থী। মানববন্ধন শেষে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের সামনে প্রেস ব্রিফিং করেন এবং দাবি আদায়ের আশ্বাস না পাওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

সূত্রে জানা গেছে, মানববন্ধনে শিক্ষার্থীরা ‘পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ছাড়া আমরা সবাই দিশেহারা এই সমস্যার সমাধান চাই’, ‘সুষ্ঠু নিয়োগ, যোগ্য শিক্ষক, শিক্ষিত জাতি, উন্নত দেশ’, ‘দাবি মোদের একটাই পর্যাপ্ত শিক্ষক নিয়োগ চাই’, ‘প্রশাসনের উদাসীনতা মানি না মানবো না’, ‘প্রায়োগিক শিক্ষা হোক আমাদের দীক্ষা’, ‘ফার্মেসি বিভাগের জন্য ল্যাব চাই’, ‘নামমাত্র শিক্ষা নয়, মানসম্মত শিক্ষা চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের বিভাগে চারটা ব্যাচে ২০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুজন শিক্ষক আছেন। এ ছাড়া শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস করতে হয় মেঝেতে। নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ। ওষুধ শিল্পের সহযোগী এই বিভাগের জন্য এখন পর্যন্ত কোনও ল্যাব সহকারী নেই। ফলে পর্যাপ্ত গবেষণার সুযোগ পাচ্ছি না।’

শিক্ষার্থীদের মানববন্ধন

বিভাগের গেটে তালা লাগিয়ে অবস্থান নেওয়া শিক্ষার্থী বলেন, ‘আজ বিভাগে তালা দিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে সদুত্তর না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। যদি প্রশাসন দাবির বিষয়ে কোনও সিদ্ধান্ত না দেয় আগামীকাল প্রশাসন ভবনে অবস্থান কর্মসূচি পালন করবো।’

জানা গেছে, বিভাগটিতে নিয়োগপ্রাপ্ত চার জন শিক্ষক থাকলেও গত ছয় মাস ধরে দুজন শিক্ষক শিক্ষা ছুটিতে আছেন। এ ছাড়া ল্যাবভিত্তিক বিষয় হলেও বিভাগটির জন্য কোন ল্যাব স্থাপন করা হয়নি। দুজন শিক্ষকই বিভাগটি পরিচালনা করছিলেন। গত মাসে একজন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কোনও কর্মকর্তা-কর্মচারী নেই। অ্যাকাডেমিক ভবন ওপরের দিকে সম্প্রসারণের পর কক্ষ বরাদ্দ দিলেও পর্যাপ্ত টেবিল-চেয়ার না থাকায় মেঝেতে বসেও ক্লাস করতে হচ্ছিল শিক্ষার্থীদের।

শিক্ষার্থীরা বলেন, দুই শিক্ষকের পক্ষে চার শিক্ষাবর্ষের সব তত্ত্বীয় কোর্সের পাঠদান করা সম্ভব হচ্ছে না। ফলে বিভাগের শিক্ষা কার্যক্রম চলমান রাখতে প্রতিনিয়ত অন্যান্য বিভাগের শিক্ষকদের দ্বারস্থ হতে হচ্ছে। ফলে আমরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছি। অপরদিকে, দুই শতাধিক শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত চেয়ার, টেবিল, বেঞ্চ না থাকায় চরম ভোগান্তির নিয়ে মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। যতদিন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে দক্ষ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা না হয় এবং বাকি সমস্যা সমাধানের বিষয়ে লিখিত কোনও বিবৃতি না দেওয়া হয়, ততদিন পর্যন্ত সব ক্লাস ও পরীক্ষা বর্জন করার মাধ্যমে এই আন্দোলন কর্মসূচি চলমান থাকবে।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক