জবির ফটকে বাসের ধাক্কায় রিকশাআরোহী নিহত

জবি প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:১২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় একজন রিকশাআরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই জন।

রবিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিটাড়ায়। তিনি মুন্সীগঞ্জে থাকতেন। তবে তার নাম জানা যায়নি। 

দুর্ঘটনায় আহত দুই জনের মধ্যে একজন রিকশাচালক। আরেকজনের নাম আকাশ দাশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী। সূত্রাপুর থানার ডিউটি অফিসার মো. হাসান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাভার পরিবহনের একটি বাস রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত রিকশাচালককে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। এই ঘটনায় আহত আকাশকে পার্শ্ববর্তী ন্যাশনাল মেডিক্যালে চিকিৎসার জন্য নেওয়া হয়। তার মাথার পেছনে ছয়টি সেলাই দেওয়া হয়েছে। তিনি পিঠে ও ঘাড়ে আঘাত পেয়েছেন। ধাক্কা দেওয়ার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী মার্কেটেও ধাক্কা দেয়। এতে মার্কেটের ফটক ও একটি দোকান ভেঙে যায়। এছাড়া রাস্তার পাশে থাকা ট্রাফিক পুলিশের সাইনবোর্ডটিও ভেঙে যায়। এতে বেশ কিছুক্ষণ রাস্তাটি বন্ধ ছিল। পরে পুলিশ এসে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

স্যার সলিমুল্লাহ মেডিক্যালের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ মিয়া জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সূত্রাপুর থানার ডিউটি অফিসার হাসান মিয়া বলেন, ‘রিকশাআরোহী ঘটনাস্থলেই মারা গেছেন। তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছিল। আমরা বাসটি থানায় এনেছি। তবে চালক ও হেল্পার পলাতক রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম