জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবারও চুরি

জবি প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২২, ১৯:২৬আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৯:২৬

দেড় মাসের ব্যবধানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আবারও চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতর ও ছাত্রী কমন রুমে এই ঘটনা ঘটে। এই সময় নিরাপত্তাকর্মীরা চলে এলে চোর ছুরি দেখিয়ে পালিয়ে যায়।

শনিবার (৮ অক্টোবর) রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি। 

তিনি বলেন, চোর বস্তায় করে মালামাল নিয়ে যাওয়ার সময় নিরাপত্তাকর্মীরা টের পায়। তখন তাকে ধরতে গেলে ছুরি দেখিয়ে পালিয়ে যায় সে। পালানোর সময় বস্তা ফেলে গেছে সে। তবে এর আগে কিছু নিয়েছে কি না তা বিশ্ববিদ্যালয় খুললে সংশ্লিষ্ট দফতর প্রধানদের নিয়ে দেখা হবে। বন্ধ ক্যাম্পাসে কেউ নেই এই ধারণা থেকে চোর চুরি করতে এসেছে বলে আমদের ধারণা।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের যন্ত্রাংশের আলমারির দরজা ভাঙা হয়েছে। তবে আলমারি থেকে কিছু নেওয়া হয়েছে কি না ক্যাম্পাস খোলার পর নিশ্চিত হওয়া যাবে। দফতরের পাশের দুটি সিসি ক্যামেরা অন্যদিকে ঘোরানো। একটি খোলা ও ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া ছাত্রী কমন রুমের পানির স্টিলের কল খুলে নিয়ে গেছে। কমন রুমের তালা ও পাশের গ্রিল ভাঙা।

পরিবহন পুল প্রশাসক ড. সিদ্ধার্থ ভৌমিক বলেন, চুরির ঘটনা শুনে সন্ধ্যার দিকে ক্যাম্পাসে যাই। আমার দফতরের গাড়ির যন্ত্রাংশের আলমারি ভাঙা পেয়েছি। আলমারি থেকে কিছু নেওয়া হয়েছে কি না ছুটির পর বোঝা যাবে। এ ছাড়াও সিসি ক্যামেরা উল্টানো ছিল। আরেকটি সোজা আছে, সেটির ফুটেজ দেখলে বুঝা যাবে হয়তো। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, চুরির ঘটনাটি নিরাপত্তাকর্মীদের কাছ থেকে শুনেছি। ঘটনা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের কাচের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও থানায় একটি মামলা করা হয়েছিল। তবে কে বা কারা চুরি করেছে তার হদিস এখনও মেলেনি। দেওয়া হয়নি তদন্ত প্রতিবেদনও। যান্ত্রিক ত্রুটির কারণে সেই ঘটনায় পাওয়া যায়নি সিসি ক্যামেরার ফুটেজও।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম