শিক্ষার্থী আহতের ঘটনায় উত্তাল ইবি, মহাসড়কে ৬ কিমি যানজট

ইবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২২, ২২:১৪আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ২২:১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ। শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করছেন। এই সময় তারা ঘটনার সুষ্ঠু বিচার, স্প্রিডব্রেকার ও ওভারব্রিজের দাবি জানান।

একইসঙ্গে দাবি মানা না হলে টানা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন। অবরোধের কারণে দেড় ঘণ্টায় মহাসড়কে প্রায় ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে মালবাহী ট্রাকের চালক ও দূরপাল্লার যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

প্রত্যক্ষদর্শী ও প্রক্টরিয়াল বডি সূত্রে জানা গেছে, তৌহিদ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তার হাতে গুরুতর আঘাত পায়। তবে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কুষ্টিয়ার মধুপুর এলাকায় হাইওয়ে পুলিশ আটক করতে সমর্থ হয়। তবে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে।

শিক্ষার্থী আহতের ঘটনায় উত্তাল ইবি, মহাসড়কে ৬ কিমি যানজট

ঘটনার পর থেকে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এই সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকারে স্থাপনের আশ্বাস দিলেও শিক্ষার্থীরা উপাচার্যকে ঘটনাস্থলে এসে লিখিত আশ্বাস দেওয়ার দাবি জানান। প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ চলছে এবং উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান করছে বলে জানা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী ফাহিম মুসাদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের টনক নড়ছে না। যতক্ষণ স্পিড ব্রেকার ও ওভার ব্রিজ করার সিদ্ধান্ত আসবে না, রাস্তা থেকে সরবো না।

এ বিষয়ে ইবি থানার ওসি আন নূর জায়েদ বিপ্লব বলেন, ঘটনা শোনার পর থেকে ঘটনাস্থলে আছি। ভাঙচুর যেন না করে, আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছি। ধাক্কা দেওয়া ট্রাকটি আটক করা হয়েছে। আমরা সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়েছি। দ্রুত বিষয়টি সমাধান করে জনভোগান্তি কমাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করছি।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম