প্রাধ্যক্ষের ‘মৃত্যু’র বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ২২:৫১আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২২:৫১

হলের ক্যানটিন বন্ধ, ওয়াশরুমের অস্বাস্থ্যকর পরিবেশ, ডাইনিংয়ের গ্যাস সংকট, লিফটের অচলাবস্থা, পানির ফিল্টার নষ্টসহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষার্থীরা হলের প্রাধ্যক্ষ বরাবর অবগত করেছেন। কিন্তু শিক্ষার্থীদের  যৌক্তিক দাবিগুলো সমাধানে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই প্রতিবাদস্বরূপ হলের প্রাধ্যক্ষকে ‘মৃত’ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের বিভিন্ন স্থানে হলটির প্রাধ্যক্ষ মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়াকে ‘মৃত’ ঘোষণা করে ছবিসহ বিজ্ঞপ্তি টানিয়েছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

তারা জানান, সূর্য সেন হলের শিক্ষার্থীরা প্রতিনিয়তই নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। হলের ক্যানটিন বন্ধ, অপরিচ্ছন্ন টয়লেট, লিফট নষ্ট, খাবারের সমস্যাসহ সীমাহীন অভিযোগ তাদের।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হল প্রশাসনের কাছে বেশ কয়েকবার শিক্ষার্থীরা সমস্যার কথা জানালেও প্রশাসন বরাবরই ছিল গা-ছাড়া। এ অবস্থায় শিক্ষার্থীরা প্রাধ্যক্ষ মকবুল হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করে দেয়ালে পোস্টার টানিয়ে এমন প্রতিবাদ জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘হলের অব্যবস্থাপনায় আমরা বিরক্ত। ক্যানটিন নষ্ট থাকায় আমাদের খাবারের সমস্যা হয়। এ ছাড়া এক মাস আগে হলে পচা খাবার পরিবেশনের ঘটনা আমরা সবাই জানি। তবু হল প্রশাসন সবকিছুতেই উদাসীন।’

এ বিষয়ে সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া বলেন, ‘যে শিক্ষার্থীরা এ কাজ করেছে, আমরা তাদের খুঁজছি। কেন তারা এ কাজ করল। আমি নিয়মিত হল পরিদর্শন করি। হলের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

শিক্ষার্থীদের এ কাজ অসম্মানজনক ও অপরাধের শামিল বলেও মন্তব্য করেন প্রাধ্যক্ষ।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ এনে ক্যাম্পাসে ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তি প্রকাশ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম