ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৬, ১৮:০৯আপডেট : ২৯ মে ২০২৬, ১৮:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) ‘কোচিং সেন্টার’ হিসেবে উল্লেখ করে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘সাদা দল’। অবিলম্বে এ বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।

শুক্রবার (২৯ মে) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সই করা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং জাতির ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে এ ধরনের মন্তব্য চরম দায়িত্বজ্ঞানহীন, অবমাননাকর ও দুঃখজনক।

তারা উল্লেখ করেন, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া র‍্যাংকিং অনুযায়ী এটি দেশের প্রধান গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অধীনে প্রায় ৫৬টি বিশেষায়িত গবেষণা কেন্দ্র ও ব্যুরো সক্রিয়ভাবে কাজ করছে। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্কোপাস ও ওয়েব অব সায়েন্স ইনডেক্সড জার্নালে উল্লেখযোগ্য সংখ্যক গবেষণাপত্র প্রকাশ করছেন।

সাদা দলের নেতারা বলেন, অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনা করা এবং এর গবেষণা কার্যক্রমকে খাটো করে দেখা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১/১১-পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনেও এ বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব ছিল উল্লেখযোগ্য।

বাংলা সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার অন্যতম ধারক হিসেবে পহেলা বৈশাখ উদযাপনের ঐতিহ্য প্রতিষ্ঠা ও বিকাশেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উল্লেখযোগ্য বলে বিবৃতিতে তুলে ধরা হয়।

শিক্ষক নেতারা বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় হলো কোচিং সেন্টার”—এ ধরনের মন্তব্য কোনও ইতিহাসসচেতন ও দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য হতে পারে না। একজন প্রতিমন্ত্রীর মুখে এমন বক্তব্য বিশ্ববিদ্যালয় পরিবার, সাবেক শিক্ষার্থী এবং দেশবাসীকে গভীরভাবে মর্মাহত করেছে।

সাদা দল মনে করে, এ মন্তব্যের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও এর গৌরবময় ইতিহাসকে অপমান করা হয়েছে। সংগঠনটি অবিলম্বে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে সতর্ক করেছে, অন্যথায় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

 

/এমকে/এমএএল/
সম্পর্কিত
সনাতন ধর্মাবলম্বীদের ‘ভোটব্যাংক’ ভাবার ধারণা ভেঙে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
২০২৭ সালের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে স্কুল ফিডিং: ববি হাজ্জাজ
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
সর্বশেষ খবর
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের আগ্রহ ও অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
ভাড়া নেওয়ার পর বন্ধ থাকতো দরজা-জানালা, সেই ঘর থেকে ৩ লাশ উদ্ধার
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ