জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি, রাখা হয়েছে নিখোঁজ ৩ নেতাকেও

জবি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২২, ১৯:৫৭আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২০:৪৪

দীর্ঘ ১৯ বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা। নতুন কমিটিতে জায়গা পেয়েছেন ২৮৩ জন সদস্য। নিখোঁজ তিন নেতাকে রাখা হয়েছেন সহ-সভাপতি পদে।

শুক্রবার (২৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রাখা হয়েছে শাখা ছাত্রদলের তিন কর্মী আসাদুজ্জামান রানা, মাজাহারুল ইসলাম রাসেল ও আল-আমিনকে। তারা বর্তমানে নিখোঁজ রয়েছেন। ঘোষিত কমিটির বিজ্ঞপ্তিতে এই তিন নেতার নামের পাশে ‘গুম’ উল্লেখ করা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘২০০৩ সালে ৮১ সদস্যবিশিষ্ট কমিটি ছিল আমাদের শেষ পূর্ণাঙ্গ কমিটি। ১৯ বছর পর আবারও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়া এবং বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ব্যাচকেও কমিটিতে অন্তর্ভুক্ত করায় এবার ২৮৩ সদস্যের কমিটি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় হওয়ার পর এই প্রথম পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হলো।’

নিখোঁজ তিন জনকে কমিটিতে রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা বিভিন্ন সময়ে গুমের শিকার হয়েছেন। যেহেতু তারা আমাদের পার্টির সদস্য, সেই জায়গা থেকে তাদের সম্মানজনক সহ-সভাপতি পদে রাখা হয়েছে।’

উল্লেখ্য, চলতি বছর ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এর তিন মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো। নতুন কমিটিতে সহ-সভাপতি পদে ৫৫, যুগ্ম সাধারণ সম্পাদক ৬৭, সহ-সাধারণ সম্পাদক ৫৬ জন, সাংগঠনিক সম্পাদক এক, সহ-সাংগঠনিক সম্পাদক ৫৭, সম্পাদকীয় পদে ২৭ ও সদস্য পদে ১৮ জন স্থান পেয়েছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম