সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০২ নভেম্বর ২০২২, ১৬:৫১আপডেট : ০২ নভেম্বর ২০২২, ১৬:৫১

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ থেকে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সিলেট শহরের টিলাগড় পয়েন্ট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন– বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তফা সামছুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের অতিরিক্ত পরিচালক ড. মাহফুজ রব, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, দফতর প্রধান, শিক্ষার্থীরা ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য বলেন, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চল তথা বাংলাদেশের কৃষিখাতের উন্নয়নে শিক্ষা ও গবেষণার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ গবেষণায় গত ১৬ বছরে এই বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জন রয়েছে। আগামীতে বিশ্বব্যাপী যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, তা মোকাবিলায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা এগিয়ে আসবেন।’

রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের সময়োপযোগী জ্ঞান দিয়ে তাদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের গবেষণা হচ্ছে।’

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে কৃষ্ণচূড়া সাংস্কৃতিক সংঘের আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এ ছাড়া এ উপলক্ষে আয়োজিত কনসার্টে গান পরিবেশন করবে ব্যান্ড ‘এসেজ’।

/এমএএ/
সম্পর্কিত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে মারামারি, একজন আহত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বানর আতঙ্ক, প্রধান বন সংরক্ষকের সাহায্য চাইলেন ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ হলের নাম পরিবর্তন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম