স্কলাসটিকা স্কুলের উত্তরা সিনিয়র শাখার ড্রামা, মিউজিক ও ড্যান্স ক্লাবের উদ্যোগে বার্ষিক নাটক ‘আলাদিন’ মঞ্চস্থ হয়েছে। স্কুলের এসটিএম মিলনায়তনে তিন দিনের এ নাট্যানুষ্ঠান শুক্রবার (৪ নভেম্বর) রাতে শেষ হয়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলী নিয়ে প্রায় ৮০ জন ছাত্রছাত্রী অংশ গ্রহণ নেন।
নাট্যানুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কলাসটিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন ইয়াসমীন মুরশেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সিয়াম আহমেদ এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শম্পা রেজা। অনুষ্ঠানে আরেও বক্তৃতা করেন স্কুলের উত্তরা সিনিয়ার শাখার অধ্যক্ষ ফারাহ সোফিয়া আহমেদ।
ইরফান ইবনে করিমের সার্বিক ব্যবস্থাপনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাদি মো. রফিক আনজুম, মাশরুর মাহতাব, জামিল ফারহান সাকিফ, রুমাইসা কাইউম, জারিন সুবাহইশা, সাদিয়া নায়ার আলি, অর্ণব কুমার কুন্ড ও নাহিন হোসাইন খান প্রমুখ।
নাটকটি পরিচালনায় ছিলেন সামিত শাহরাজ ( সংগীত), সালিমাতুন নুর (নাটক) ও আফয়া ইবনাত হালিম (নৃত্য)।
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা নাট্যানুষ্ঠান উপভোগ করেন। তাদের বিশেষ অনুরোধে সর্বশেষ দিনে দুটো শো’র আয়োজন করা হয়।









