ফারদিন ‘হত্যার’ দ্রুত বিচার দাবিতে বুয়েট শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২২, ১৭:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:১১

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফারদিন নূর পরশকে ‘হত্যা’ করা হয়েছে দাবি করে সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেছেন বুয়েটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে ফারদিনের জানাজার পর বুয়েটের শহীদ মিনারে এক মানববন্ধন থেকে এ দাবি জানায় শিক্ষার্থীরা।

লিখিত বিবৃতিতে শিক্ষার্থীরা জানান, ‘আমাদের বন্ধু ফারদিন নুর পরশ পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। গত ৪ নভেম্বর (শুক্রবার) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় সে। পরের দিন (৫ নভেম্বর) ফারদিনের সেশনাল কুইজ পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও সে অনুপস্থিত থাকে এবং আমরা ক্লাসমেটরা ফারদিনের পরিবারকে বিষয়টি অবহিত করি। বুয়েট প্রশাসনকেও এ ব্যাপারে জানানো হয়। ওইদিনই পরিবারের পক্ষ থেকে রামপুরা থানায় জিডি করা হয়।’

‘সর্বশেষ গতকাল (৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বুয়েট শিক্ষার্থীরা এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ময়নাতদন্তকারী চিকিৎসকের ভাষ্য হতে স্পষ্ট যে, এটা হত্যাকাণ্ড।’

‘আমরা বুয়েট শিক্ষার্থীরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এই ব্যাপারে প্রশাসন এবং মিডিয়াসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। ফারদিন ব্যক্তিজীবনে অত্যন্ত মেধাবী এবং নির্ঝঞ্ঝাট মানুষ ছিল।'

এর আগে দুপুর দুইটার দিকে ফারদিনের মরদেহ বুয়েট ক্যাম্পাসে নিয়ে আসা হয় এবং কেন্দ্রীয় মসজিদে জানাজা সম্পন্ন হয়। জানাজায় বুয়েটের ছাত্র-শিক্ষক, ফারদিনের বাবাসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

ফারদিনের বাবা কাজী নুর উদ্দিন তার ছেলেকে হত্যা করা হয়েছে দাবি করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমার ছেলেকে কেউ হত্যা করে থাকতে পারে। তার মরদেহ পচে ফুলে গেছে। আমার ধারণা, তাকে শুক্রবার হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়। আমি এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত উপযুক্ত বিচারের দাবি জানাই।

/এমএস/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি