জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ, সচিব ইমরান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ১৩:০৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সোহাগ রাসিফকে আহ্বায়ক ও সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনস্থ সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য দুই সদস্য হলেন—মানবকণ্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মিনহাজুল ইসলাম ও দৈনিক স্বদেশ প্রতিদিনের ইয়াসিন আরাফাত সবুজ।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়।

সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক, সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি আগামী ১৫ কার্য দিবসের মধ্যে নির্বাচন কার্যক্রম সম্পন্ন করবে।

/এসএইচ/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের