বহিরাগতদের ঢাবিতে খেলা দেখতে না আসার আহ্বান

ঢাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৮:৪৫

চলছে ফিফা বিশ্বকাপ-২০২২। এই উপলক্ষে নগদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলার আয়োজন করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আশপাশের এলাকা থেকে লোকজন এসে থাকেন। এতে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হয়ে থাকে। অনেকে ময়লা আবর্জনা পেলে ক্যাম্পাস নষ্ট করেন বিষয়টি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে বহিরাগতদের ক্যাম্পাসে খেলা দেখতে না আসতে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় ঢাবি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফুটবল ২০২২ খেলা দেখার আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য। কিন্তু সেখানে বহিরাগতদের সমাগম ঘটলে শিক্ষক-শিক্ষার্থীরা নানা বিড়ম্বনা ও ভোগান্তিতে পড়েন, পরিবেশ বিঘ্নিত হয়। এমতাবস্থায়, শৃঙ্খলা ও পরিবেশ রক্ষায় ক্যাম্পাসের বাইরের দর্শকদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন না করে তাদের নিজ নিজ বাসা/ এলাকায় খেলা উপভোগ করার আহ্বান জানানো হলো।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের