জবির পরিবহন পুলের সেই দুই কর্মকর্তাকে বদলি

জবি প্রতিবেদক
৩১ জানুয়ারি ২০২৩, ২৩:৪৪আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ২৩:৪৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন পুলের দুই কর্মকর্তাকে বদলি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকদের আন্দোলনের পর এই দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান সই করা এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে বলা হয়, পরিবহন পুলের ডেপুটি রেজিস্ট্রার মো. শাহাদাৎ হোসেন তুষার ও দৈনিক হাজিরাভিত্তিক উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবিরকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে রেজিস্ট্রার দফতরে যুক্ত করা হলো।

এর আগে, গত সোমবার ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে বিনা কারণে গাড়ি না দিয়ে বসিয়ে রাখা, চালকদের সাথে অশালীন আচরণ, হেনস্তাসহ বিভিন্ন অভিযোগ তুলে অফিসে তালা ঝুলিয়ে দফতরের কার্যক্রম বন্ধ করে দেন বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকরা। পরবর্তীতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন তারা। উপাচার্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে চালকরা গাড়ি চালাতে সম্মত হন।

এদিকে এই দুই কর্মকর্তার বদলিতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের গাড়িচালকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক গাড়িচালক বলেন, 'দীর্ঘদিন তারা আমাদের বিভিন্নভাবে হয়রানি করেছেন। আমাকেও অনেকদিন গাড়ি না দিয়ে বসিয়ে রেখেছিলেন। এখন সৎ লোক এসব আসনে বসলে পরিবহন দফতর সুন্দরভাবে চলবে।'

আরও পড়ুন:

জবির পরিবহন অফিসে তালা ঝুলিয়ে দিলেন গাড়িচালকরা

/এমএস/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম