রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি কাইয়ুম, সম্পাদক লোটাস

রাবি প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কাইয়ুম তৌসিফকে সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিনিধি আব্দুস সবুর লোটাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার রাজশাহী ব্যুরো এনায়েত করিম কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ সাইফুর রহমান (ডিবিসি নিউজ), সহ-সভাপতি-২ নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), কোষাধ্যক্ষ রিপন চন্দ্র রায় (আজকের পত্রিকা), দফতর সম্পাদক ইরফান তামিম (ঢাকা মেইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রববিল (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ (নিউ এইজ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ ধর (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাজ্জাদ হোসেন (সিল্কসিটি নিউজ ডটকম), কার্যনির্বাহী সদস্য-১ মীর কাদির (বাংলানিউজ২৪ ডটকম), কার্যনির্বাহী সদস্য-২ সাজিদ হোসেন (চ্যানেল আই অনলাইন) এবং কার্যনির্বাহী সদস্য-৩ এসআই সুমন (বাংলাদেশ জার্নাল)।

এছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন মরিয়ম পলি ও মেহেদী হাসান আকাশ। উপদেষ্টা-১ হিসেবে আছেন নুরুজ্জামান খান (সমকাল) ও উপদেষ্টা-২ নূর আলম (আলোকিত বাংলাদেশ)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা শাহীন আলম (সময় টিভি), রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।

এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম