বিশ্ব রেডিও দিবসের সেমিনারে বক্তারা

‘এখনও সমাজে রেডিওর প্রভাব রয়েছে’

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২০

একটা সময় রেডিও ছিল মানুষের বিনোদন ও সংবাদ জানার প্রধান মাধ্যম। যুগ পাল্টানোর সঙ্গে সঙ্গে এখন রেডিওর সেই আবেদন আর নেই। তবে প্রভাব এখনও হারিয়ে যায়নি রেডিওর। ১৩ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ব রেডিও দিবস উপলক্ষে আয়োজিত মুক্ত আলোচনায় এসব কথা বলেন বক্তারা। রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের যোগযোগ ও গণমাধ্যম বিভাগ এই মুক্ত আলোচনার আয়োজন করে।

আলোচনায় মূল বক্তা ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মুজিব খান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে যোগাযোগের ক্ষেত্রে বড় অবদান রেখেছে রেডিও। রেডিওর মাধ্যমেই দেশের সর্বত্র বাতা পৌঁছে দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক যুদ্ধেই রেডিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখনও সমাজে রেডিওর প্রভাব রয়েছে।

আলোচনায় অংশ নেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও এবং সিটি এফএমের সাবেক রেডিও জকি রিশাদ হাসান। তিনি বলেন, এখনও রেডিও মানুষের অনভূতিতে নাড়া দেয়। রেডিওতে শুধু কণ্ঠ শুনে অগণিত মানুষ ভক্ত হয়। এখনও সমাজে অনেক অবদান রেখে চলছে রেডিও।

বিভাগের প্রধান এম মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজনে আরও অংশ নেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমাদুল্লাহ মিয়া, ডেপুটি রেজিস্ট্রার ফয়জুন নাহার, প্রভাষক ইসমাইল সিরাজি ও প্রভাষক মাহাদী হাসানসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী উ মিমি মারমা।

রেডিও নিয়ে বিভাগের শিক্ষার্থী মুন্না চন্দ্র দাস বলেন,বেতার রেডিও মাধ্যমে আমাদের বিভিন্নভাবে উজ্জীবিত করতো। রেডিও দিবস পালনের মূল উদ্দেশ্য ছিল, এই রেডিও কীভাবে আমাদের স্বাধীন বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত তা তুলে ধরা। এমন দিবসগুলো সবারই পালন করা উচিত। এতে করে আমাদের ইতিহাস সম্পর্কে জানা যায়।

আরেক শিক্ষার্থী তানজিন অন্তি বলেন, লোডশেডিংয়ের সময়কালে আমাদের আড্ডা ছিল রেডিওকেন্দ্রিক।

তখনকার সময় বিনোদনমূলক অনুষ্ঠান আর ভুত এফএম শুনতাম। বাসায় প্রবীণ সদস্যদের কাছে রেডিও নিয়ে শুনতাম অনেক কিছু। তাদের সময় টিভি বা এখনকার মতো মোবাইল ছিল না; এক রেডিও ছিল ভরসা। আজকের প্রোগ্রামের মাধ্যমে সেই স্মৃতিচারণগুলো মনে পড়ে গেলো।

/এফএস/
সম্পর্কিত
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে বিবেচনা করতে চায় না ইউজিসি 
হাজারীবাগে স্বামীর সঙ্গে অভিমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আত্মহত্যা’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম