বান্ধবীকে বাঁচাতে ভালোবাসা দিবসে ফুল বিক্রি করেছেন তারা

রাবি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৫

‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’ সুরের এমন অবগাহনে প্রকৃতিতে আগমন ঘটেছে ঋতুরাজ বসন্তের। ক্যালেন্ডারের পাতায় আজ যেমন ফাল্গুনের ১ তারিখ, তেমনি বিশ্ব ভালোবাসা দিবসও। সবমিলিয়ে প্রাণে প্রাণ মেলানোর উৎসব আজ। দিনটি উদযাপনে বরাবরের মতো এবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদ আয়োজন করেছে দিনব্যাপী উৎসব। মতিহারের সবুজ চত্বর সেজেছে রঙবেরঙের সাজে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা যখন তাদের প্রিয়জনের সঙ্গে ভালোবাসা বিনিময়ে ব্যস্ত তখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্থাপন করেছেন ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। বান্ধবীকে বাঁচাতে ভালোবাসা দিবসে তারা ফুল বিক্রি করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী খাদিজা জাকির প্রীতির দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছেন। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নাগরপুর গ্রামে। মো. জাকির হোসেন ও ফরিদা আক্তারের দুই কন্যার মধ্যে প্রীতি বড়। কয়েকমাস আগে তার রোগটি ধরা পড়ে। তার সুস্থতার জন্য প্রয়োজন লিভার ট্রান্সপ্লান্ট অপারেশন। এই চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা অর্থ সংগ্রহের জন্য এই অভিনব কৌশল হাতে নিয়েছেন।

বান্ধবীকে বাঁচাতে ভালোবাসা দিবসে ফুল বিক্রি করেছেন তারা

মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের দক্ষিণ-পশ্চিম পাশে ‘প্রীতির জন্য ভালোবাসা’ লেখা একটি ব্যানার টাঙিয়ে ফুল বিক্রি করছেন কয়েকজন শিক্ষার্থী।

সেখানে কথা হয় প্রীতির সহপাঠী নওশীন ইসলামের সঙ্গে। তিনি বলেন, আমরা অনেক সাহায্য পেয়েছি, তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আজ বিশ্ব ভালোবাসা দিবসে প্রীতিকে সাহায্য করতে আমরা ফুল বিক্রির উদ্যোগ নিয়েছি। এখান থেকে প্রাপ্ত পুরো টাকা প্রীতির চিকিৎসায় ব্যয় করা হবে। তিনি সবাইকে তাদের কাছ থেকে ফুল কিনে, প্রীতির চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানান।

একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিফতাউল জান্নাত জ্যোতি বলেন, প্রীতির চিকিৎসায় জন্য যে টাকা লাগবে, তার পরিবারের পক্ষে সে টাকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই যতটুকু পারি, তাকে সাহায্যের চেষ্টা করছি। আপনারা সরাসরি এসে ফুল কিনতে না পারলে, বিকাশে/নগদে টাকা পাঠিয়ে সাহায্য করতে পারেন।

বিকাশ/নগদ/রকেট- ০১৭১৫১৩০৬১৪ (প্রীতির বাবা)।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রক্তিম কৃষ্ণচূড়ার রঙে সেজেছে জবি ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের