ঢাবির পরিসংখ্যান ইনস্টিটিউট অ্যালামনাইয়ের পুনর্মিলনী

ঢাবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট (আইএসআরটি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় এবারের আয়োজন। 

পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল, সভাপতিত্ব করেন আইএসআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারপারসন প্রফেসর ড. এম সেকান্দার হায়াত খান। মধ্যাহ্নে অনুষ্ঠিত হয় আইএসআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. হাসিনুর রহমান খান। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাকাল (২০১৮ সাল) থেকে অদ্যাবধি সম্পন্ন নানা পদক্ষেপ, কর্মকাণ্ড ও আয়-ব্যয়বিবরণী এজিএম-এ উপস্থাপন করা হয়।

দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, শোকপ্রস্তাব, খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পরবর্তী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা