অন্তরা-তাবাসসুম ক্যাম্পাসে আসবে কাল, নিরাপত্তা দেবে প্রশাসন

ইবি প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের এক নবীন ছাত্রীকে রাতভর র‌্যাগিং ও নির্যাতনের ঘটনায় সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ক্যাম্পাসে এসে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন অভিযুক্ত দুই শিক্ষার্থী। তারা হলেন- শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগী তাবাসসুম ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামীকাল ওই দুই শিক্ষার্থী ক্যাম্পাসে আসবেন বলে নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্যরা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পরে হল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলবে। তারা এলে আমরা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে প্রধান ফটক থেকে নিয়ে আসবো এবং তদন্ত শেষে নিরাপত্তা নিশ্চিত করে যতদূর পৌঁছে দিয়ে আসা দরকার দিয়ে আসবো। নিরাপত্তার বিষয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো।

জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি রাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাতভর মানসিক নির্যাতন, চড়-থাপ্পড় এবং বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে এই দুই ছাত্রীর বিরুদ্ধে। পরে এ ঘটনার পরিপ্রেক্ষিতে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরাবর পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী এবং অভিযুক্ত সানজিদা চৌধুরী অন্তরা। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হল, শাখা ছাত্রলীগ ও উচ্চ আদালত পৃথক পৃথক তদন্ত কমিটি গঠন করে। ইতিমধ্যে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে, র‌্যাগিংয়ের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে শনিবার একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার রাশিদুজ্জামান খান টুটুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে আনুমানিক রাত ১১টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু তদন্তের স্বার্থে একটি গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উক্ত বিষয়ে কারও কাছে কোনও তথ্য-প্রমাণাদি থাকলে তা লিখিত আকারে/সশরীরে প্রশাসনের তদন্ত কমিটির আহ্বায়ক আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল ও সংশ্লিষ্ট তদন্ত কমিটির অফিসে আগামী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টার মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তথ্য দেওয়া ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে, ছাত্রী নির্যাতনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার সন্ধ্যার পর হল ছেড়ে চলে যান অভিযুক্ত দুই শিক্ষার্থী। তাই আগামীকাল তদন্তের স্বার্থে তাদের ক্যাম্পাসে আসতে হবে।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম