‘দেশের অর্থনীতি ও উন্নয়নে সবচেয়ে বড় সমস্যা সততার অভাব’

জাবি প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১৯:১৭আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৯:১৭

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এ জরিপে দেখা গেছে, যুবকদের প্রায় সবাই সততার অভাবকে দেশের অর্থনীতি ও উন্নয়নের জন্য সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন। বেশিরভাগ তরুণ সেখানে বলেছেন— ধনী হওয়ার থেকে সৎ হওয়া গুরুত্বপূর্ণ। দুর্নীতি দমন ও সততা প্রতিষ্ঠায় যুব শ্রেণির যারা রয়েছেন, তাদের ভূমিকা বেশি রয়েছে বলে মানুষ মনে করেন।

বুধবার (১ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হার অডিটোরিয়ামের সেমিনার কক্ষে ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট গ্রুপ (ইয়েস গ্রুপ)’ আয়োজিত দুর্নীতিবিরোধী উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টিআইবি’র সিভিক এনগেজমেন্ট পরিচালক ফারহানা ফেরদৌস একথা বলেন।

ফারহানা ফেরদৌস বলেন, ‘আমাদের ইতিহাসের এমন কোনও অর্জন নেই— যেটিতে তরুণদের ভূমিকা নেই। আমাদের জন্য এখন সবচেয়ে কঠিন কাজ একজন ভালো মানুষ হওয়া। শুদ্ধ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুললে আমাদের কাজের প্রতিফলন সব জায়গায় থাকবে। এছাড়া আমাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শুধু আইন দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো।’

অনুষ্ঠানে জাবি ইয়েস গ্রুপের উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া বলেন, ‘২০৪১ সালের ভিশন বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা দুর্নীতি। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলেরও অন্যতম একটি দুর্নীতি প্রতিরোধ করা। দুর্নীতি প্রতিরোধে আমাদের সবাইকে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এটি প্রতিরোধে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবে এদেশের তরুণরা।’

সমাপনী বক্তব্যে সংগঠনটির প্রধান উপদেষ্টা সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমদ বলেন, ‘দুর্নীতি বলতে আমরা সাধারণত আর্থিক অস্বচ্ছতাকে মনে করি। বস্তুত এটি বিভিন্ন মাধ্যমে হতে পারে। যেকোনও অসঙ্গতিই দুর্নীতির অন্তর্ভুক্ত। আমাদের জীবনকে দুর্নীতিবিরোধী একটি প্লাটফর্মে দাঁড় করানোর মাধ্যমে আমাদের পারসোনালিটি ডেভেলপ হবে। একদিন এটি দেশ ও সমাজের জন্য সম্মান বয়ে নিয়ে আসবে।’

উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় তিন জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এতে প্রথম হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী রুবিনা জাহান তিথী, দ্বিতীয় হয়েছেন একই ব্যাচের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের মালিহা নামলা ও তৃতীয় হয়েছেন ৪৯ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৌহিদ সিয়াম। এর আগে দুপুরে প্রতিযোগিতার আগে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
জাবিতে ধর্ষণচেষ্টা: রাতভর বিক্ষোভের পর সকালে প্রক্টর অফিসে তালা
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম