‘মুক্তির উৎসবে’ দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ

ঢাবি প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৭:৫৫আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৯:৩৫

‘দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবো, বৈষম্য দূর করতে সচেষ্ট হবো ও মাদক থেকে দূরে থাকবো, বিজ্ঞানমনস্ক আলোকিত দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করবো ও হাত বাড়াবো পিছিয়ে পড়া মানুষদের দিকে’—মাথায় লাল-সবুজ ক্যাপ পরে এ শপথ নিয়েছেন হাজারও শিক্ষার্থী। 

শুক্রবার (৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মুক্তিযুদ্ধ জাদুঘরের শিক্ষা কর্মসূচির অধীনে ‘মুক্তির উৎসবে’ শপথ নেন তারা।

এদিন সকাল ৯টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। ছায়ানটের শিল্পীদের জাতীয় সংগীত পরিবেশনের পর শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বীর প্রতীক মেজর জেনারেল (অব.) জামিল ডি আহসান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, ট্রাস্টি সারা যাকের ও সংগীতশিল্পী ডালিয়া নওশীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য ও সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর ও মফিদুল হক।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমরা যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, সে চেতনার ভিত্তিতে এ দেশটি হবে গণতান্ত্রিক দেশ। এখানে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। সবাই সমান ধর্ম পালন করবে। এ দেশ হবে অসাম্প্রদায়িক। যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করবে। এটাই ছিল ৭২’র সংবিধান। তবে বঙ্গবন্ধু হত্যার পর দেশ উল্টো দিকে গিয়েছে।’

‘মুক্তির উৎসবে’ দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গড়ার শপথ

এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘তোমাদের বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। সেই প্রত্যয় নিয়ে এই উৎসব হচ্ছে।’

অনুষ্ঠানে দিনব্যাপী গান, নৃত্য, আলোচনা, র‍্যাফেল ড্রসহ নানা আয়োজনে মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, শিল্পী-সাহিত্যিক এবং হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ছায়ানট, বধ্যভূমির সন্তানদল, ইউসেপ বাংলাদেশ, সন্দীপন এবং শিল্পী ফেরদৌস আরা, আবিদা রহমান সেতু ও রিয়াদ হাসান। এছাড়াও সংগীতে অংশ নেয় ভাসানটেক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুল ইনস্টিটিউট, আব্দুল্লাহ মেমোরিয়াল হাইস্কুল। শুক্লা সরকারের পরিচালনায় নৃত্য পরিবেশন করে ধ্রুপদ কলাকেন্দ্র ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।

/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম