ঢাবি সাংবাদিক সমিতিকে ৪০ রানে হারালো ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
০৫ মার্চ ২০২৩, ২০:৪১আপডেট : ০৫ মার্চ ২০২৩, ২০:৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মার্চ) বিকালে জগন্নাথ হলের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে ৪০ রানে জয় পেয়েছে ঢাবি ছাত্রলীগ।

খেলায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাযহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ অন্যরা অংশ নেন।

বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেলের নেতৃত্বে সদস্যরা খেলায় অংশ নেন।

খেলায় টসে জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ১৯৩ রান সংগ্রহ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভার পর্যন্ত ব্যাট করে ১৫৩ রান সংগ্রহ করে সাংবাদিক সমিতি।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। এ ছাড়া শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া, ডুজার সাবেক সভাপতি আবির রায়হানসহ সংগঠনটির বর্তমান নেতারা ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

অনুষ্ঠানে অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া বলেন, এই খেলার মধ্যে দিয়ে উভয় সংগঠনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বাড়বে বলে আমি প্রত্যাশা করি।

অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া বলেন, একটি সুন্দর ক্যাম্পাস তৈরি করতে এই ধরনের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এ সময় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ক্যাম্পাসে সাংবাদিকদের যেকোনও পেশাগত কাজে ছাত্রলীগের নেতাকর্মীরা সহযোগিতা করবে।’ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘একটি মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে খেলার মাঠে ফিরতে হবে।

ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, সাংবাদিকরা আমাদের সমালোচনা অবশ্যই করবেন, যাতে আমরা পরিশুদ্ধ হতে পারি। একই সঙ্গে তারা আমাদের ভালো কাজগুলোও তুলে ধরবেন।

সাংবাদিক সমিতির সভাপতি মামুন তুষার বলেন, ক্যাম্পাসের ক্রিয়াশীল সংগঠনগুলোর সঙ্গে ডুজা সব সময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে। এ প্রীতি ম্যাচ সেটিরই ধারাবাহিকতা। সুন্দর আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ডুজার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল।

পরে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অতনু বর্মন (১০৭*)। আর সেরা বোলারের পুরস্কার পান মেহেদী হাসান শান্ত।

/এনএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম