বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে মমিনুল-সজিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ১৭:১২আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ১৭:১২

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) ২০২৩-২৪ কার্যকরী কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়েছে। এতে রাইজিংবিডি ডটকম-এর মো. মমিনুল হক খান সভাপতি ও দৈনিক মানবকণ্ঠের সাজিদুর রহমান সজিব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে বাকসাস’র প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য আমানুর রহমান রনি নতুন এ কমিটি অনুমোদন করেন। বিকল্প প্রার্থী না থাকায় ৯ পদের বিপরীতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কার্যকরী কমিটি গঠনে নির্বাচন কমিশনার ছিলেন বাকসাস’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার মো. মনিরুল ইসলাম মনি। কমিটি অনুমোদনে সুপারিশ করেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল। 

নতুন কার্যকরী কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন-সহসভাপতি শাওন হোসাইন (দৈনিক সকালের সময়), যুগ্ম সাধারণ সম্পাদক মকিবুল মিয়া (পূর্বপশ্চিম-বিডি) এবং অর্থ ও দফতর সম্পাদক বেলাল শেখ (সকালের সময়)।

/এএম/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক