জবির একাডেমিক কাউন্সিলে শিক্ষককে ‘হেনস্তা’: অডিও রেকর্ড ফাঁস

জবি প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৩, ১৫:১৬আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৫:১৬

সমন্বিত গুচ্ছ পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিশেষ একাডেমিক কাউন্সিলে এক শিক্ষককে ‘হেনস্তা‘র অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে এই সম্পর্কিত কথপোকথনসহ তিনটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ৬৫তম বিশেষ একাডেমিক কাউন্সিল সভায় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদেরকে ‘মারধর’ করার অভিযোগ ওঠে। এঘটনার বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে অভিযোগপত্র দেন তিনি। তবে মারধরের বিষয়টি অসত্য দাবি করে শুক্রবার (৭ এপ্রিল) গণমাধ্যমে প্রতিবাদ লিপি দেয় শিক্ষক সমিতি। 

তবে এরই মধ্যে একাডেমিক কাউন্সিলে সংঘটিত ঘটনা নিয়ে দুই শিক্ষকের কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ফাঁস হয়েছে। যদিও অডিও ক্লিপগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যায়, ভুক্তোভোগী ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে চেয়ারম্যান অধ্যাপক আব্দুল কাদেরের সঙ্গে মুঠোফোনের অপরপ্রান্তে কথা বলছেন অ্যাকাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শফিকুল ইসলাম। ২ মিনিট ২৯ সেকেন্ডের অডিও ক্লিপটিতে বিষয়টি আর ‘না বাড়ানোর’ অনুরোধ করতেও শোনা যায় তাকে। এছাড়াও একাধিক অডিওতে ‘মারধর করা হয়েছে’, এমন প্রসঙ্গও উঠে আসে।

অডিও ক্লিপগুলোর বিষয়ে জানতে চাইলে অধ্যাপক কাদের বলেন, ‘আমি তো কোনও অডিও ক্লিপ কাউকে দেইনি, জানিও না। আর আমার আইফোনে কল রেকর্ডও হয় না। আমি এই বিষয়ে কিছুই জানি না।’

এই বিষয়ে অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, ‘কাদের আমার ছোট ভাই। ওর সঙ্গে আমি কথা বলতেই পারি। আমি সামনা-সামনি কথা বলেছি। কোনও ফোন রেকর্ডের বিষয়ে আমি জানি না।’

/ইউএস/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
জ‌বি প্রেসক্লা‌বের সভাপ‌তি মুস‌ফিক, সম্পাদক লিমন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম