জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীকে যৌন নিপীড়নের অভিযোগ

জাবি প্রতিনিধি
২২ মে ২০২৩, ১৯:৩৭আপডেট : ২২ মে ২০২৩, ১৯:৩৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সহপাঠীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যৌন নির্যাতনসংক্রান্ত অভিযোগ কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। সোমবার (২২ মে) কমিটির প্রধান অধ্যাপক জেবউননেছা এ তথ্য জানান।

অভিযুক্তের নাম হাসান মো. মুবাশ্বির ফাহিম। তিনি ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অভিযোগপত্রে বলা হয়, গত ১৭ এপ্রিল বিকালে ভুক্তভোগী ইনস্টাগ্রাম ও ফেসবুকে একটি স্টোরি শেয়ার করেন। সেখানে পরিচয় গোপন রেখে বার্তা পাঠানোর একটি লিংক ছিল। অভিযুক্ত ফাহিম পরিচয় গোপন না করে স্টোরির রিপ্লাইতে একটি মেসেজ পাঠান। মেসেজটিতে শুধু যৌন ইঙ্গিতপূর্ণ ও কুরুচিপূর্ণ কথাবার্তা ছিল।

এতে আরও উল্লেখ করা হয়, ওই মেসেজের বিষয়ে বিভাগের অন্যান্য সহপাঠীরা ফাহিমকে জিজ্ঞেস করলে প্রথমে তিনি দোষ স্বীকার করেন এবং মজা করে এ রকম মেসেজ আরও অনেককেই দিয়ে থাকেন বলে জানান। তবে পরে তার ফোন হ্যাক হয়েছে বলে দাবি করেন। অভিযোগ অস্বীকার করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। আবার স্ট্যাটাসটি রিমুভও করেন। এছাড়া ভুক্তভোগীকে অভিযোগ প্রদানে বিভিন্নভাবে বাধা দেন।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী জানান, অভিযুক্তের কাছ থেকে এ রকম হেনস্থাকর মন্তব্যের সম্মুখীন হওয়া তার জন্য হুমকিস্বরূপ। তিনি নিজেই যেহেতু বলেছেন এমন বার্তা অনেককে পাঠান, সেহেতু তার অন্য সহপাঠীরাও তার সঙ্গে ক্লাস করতে বা পরীক্ষা দিতে নিরাপত্তাহীনতায় ভুগছে।’

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীকে মুঠোফোনে কল দিলে প্রথমে তিনি রিসিভ করেন। তবে অভিযোগের বিষয়ে জানালে তিনি কল কেটে দেন। পরে একাধিকবার চেষ্টা করেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

অভিযোগের বিষয়ে অধ্যাপক জেবউননেছা বলেন, ‘ভুক্তভোগী প্রক্টর বরাবর একটি অভিযোগ দেন। পরে সেটি যৌন নির্যাতনসংক্রান্ত অভিযোগ কমিটির কাছে আসে। উপাচার্যকে জানানো হলে তিনি তদন্তের অনুমোদন দেন। কমিটি শিগগিরই অভিযোগটি তদন্ত করবে।’

/আরকে/
সম্পর্কিত
তিন দিনের আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করলেন জাবি শিক্ষার্থীরা
জাবিতে ধর্ষণচেষ্টা: রাতভর বিক্ষোভের পর সকালে প্রক্টর অফিসে তালা
জাবিতে ধর্ষণচেষ্টা: প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবি শিক্ষার্থীদের
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক