রাবিতে খাবারের মান বাড়ানোর দাবিতে শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ

রাবি প্রতিনিধি
০৪ জুন ২০২৩, ২১:৫১আপডেট : ০৪ জুন ২০২৩, ২১:৫৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি ও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় খাবারের বর্ধিত মূল্য কমানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক অবস্থান কর্মসূচি থেকে তারা এ দাবি জানান। বিপ্লবী ছাত্র মৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলের ডাইনিংয়ের খাবার সংগ্রহ করে ঝুলিয়ে রাখেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ডাইনিংয়ের খাবার খেয়ে দেখারও আমন্ত্রণ জানান। এ সময় তারা ‘ডাইনিংয়ের খাবারের মান বৃদ্ধি করে শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা নিশ্চিত করো’, ‘ক্যাফেটেরিয়ায় পর্যাপ্ত মিল নিশ্চিত করো’, ‘ডাইনিং ও ক্যাফেটেরিয়ার খাবারে পর্যাপ্ত ভর্তুকি দাও’, ‘ক্যাফেটেরিয়াকে বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধ করো’, ‘ক্যাফেটেরিয়ায় খাবারের বর্ধিত মূল্য প্রত্যাহার করো’সহ বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন।

কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি শাকিল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন খাবারের মান নিম্নমুখী করে ক্রমাগত দাম বাড়াচ্ছে। ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীরা ঠিকমতো খেতে পারেন না, অথচ সেখানে এসি লাগানো হয়েছে। এসির দরকার নেই। এসির বদলে আমাদের দরকার পুষ্টিকর খাবার। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি নিশ্চিত করতে পারছে না। মিলনায়তন সংস্কারে তারা বিশ কোটি টাকা বরাদ্দ করতে পারছে কিন্তু শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দিতে পারছে না।’

বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘ক্যাফেটেরিয়া এবং আমাদের হলগুলোর খাবার খুবই নিম্নমানের। দফায় দফায় এর দাম বৃদ্ধি করা হয়। কিন্তু খাবারের মান বৃদ্ধি হয় না। শিক্ষার্থীদের স্বাস্থ্য, পড়াশোনা বা খাবারের বিষয়ে প্রশাসন কোনও ব্যবস্থা নেয় না। এ বিষয়ে গবেষণা করতে হবে। শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়নের জন্য খাবারের মান বৃদ্ধি করতে হবে।’

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) আহ্বায়ক ফুয়াদ রাতুলের সঞ্চালনায় কর্মসূচিতে বিপ্লবী ছাত্রমৈত্রী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
রাবি সফর করলো ডব্লিওএএ’র প্রতিনিধি দল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক