এক মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ভিসি গোলাম সাব্বির

রাবি প্রতিনিধি
০৫ জুন ২০২৩, ২৩:৫৯আপডেট : ০৫ জুন ২০২৩, ২৩:৫৯

ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করতে ২৯ দিনের ছুটিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। আগামী ৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন। এ সময় উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

সোমবার (০৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব রোকসানা বেগম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, আগামী ৯ জুন উপাচার্য তার ছেলে ও ছেলের পরিবারের সঙ্গে দেখা করার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে তিনি ৭ জুলাই পর্যন্ত ২৯ দিন অবস্থান করবেন।

আদেশে আরও বলা হয়েছে, এই ছুটিতে ব্যক্তিগত ভ্রমণ সংক্রান্ত সব ব্যয় উপাচার্যের ছেলে বহন করবেন। এতে বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনও সংশ্লিষ্টতা থাকবে না। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

/এএম/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম